পয়লা ফেব্রুয়ারি শুরু হয়ে তৃতীয় শুক্রবারে পৌঁছে গেছে বইমেলা। প্রতি বছর এমন সময় থেকেই বইমেলা জমে উঠতে শুরু করে। এরপর ফেব্রুয়ারির ২১ তারিখের পর থেকে বইয়ের ক্রেতাদের ভিড়ে পুরোপুরি পূর্ণতা পায় বইমেলা।
আজ বইমেলায় বিশেষ আয়োজনে থাকছে শিশুপ্রহর। বইমেলা বেলা ১১টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। রীতিমত মেলায় জনস্রোত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পাঠক কম এলেও যারা এসেছিলেন তাদের বড় অংশ ছিল বইয়ের ক্রেতা। এদিন বিকেল থেকেই পাঠকরা এসেছেন এবং বই কিনেছেন।

