রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল

আপডেট : ২০ মে ২০২৫, ০৯:২৭ এএম

রাজধানীর সেন্ট্রাল রোডে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা গেছে, গত রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গেঞ্জি ও প্যান্ট পরা মুন্না সেন্ট্রাল রোডে দাঁড়িয়ে ছিলেন। তার পাশেই ছিলেন শার্ট পরা আরেক যুবক। হঠাৎ একটি মোটরসাইকেল দেখে শার্ট পরা যুবক মুন্নাকে মাটিতে ফেলে দেন। এরপর মোটরসাইকেলের পেছনে বসে থাকা শার্ট পরা আরেক যুবক মুন্নাকে কোপাতে থাকে। হেলমেট পরা মোটরসাইকেল চালকও নেমে কোপাতে থাকে তাকে। এসময় আশপাশে থাকা অনেকে বিষয়টি দেখলেও কেউ এগিয়ে যায়নি। এমনকি ঘটনাস্থলে এসময় প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেলও চলতে দেখা যায়।

এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে মুন্নার হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। দুর্বৃত্তরা মুন্নাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ গণমাধ্যমকে বলেন, ‘এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ কাজ করছে। মামলা হলে পুলিশ আসামিদের আইনের আওতায় নিয়ে আসবে।’

SN
আরও পড়ুন