ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী তার প্রাপ্ত ভোট ৯৪ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৭ হাজার ৯৬৫ ভোট। ৫৬ হাজার ২৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জোনায়েদ সাকি।
নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ায় জোনায়েদ সাকীর সমর্থক ও নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে তাদের। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররাও।

