ঝিনাইদহের কালীগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আত্তাব হোসেন (৬০) নামে এক খবর সংযোগ ডেস্কপল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেলে শিশুটি তার দাদির জন্য ওষুধ আনতে আত্তাব হোসেনের দোকানে গিয়েছিল। সে সময় দোকানে একা পেয়ে আত্তাব তাকে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফেরার পর তার আচরণে সন্দেহ হলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সে ঘটনাটি স্বীকার করে। এছাড়া শিশুটির মা তার শারীরিক আঘাত ও রক্তক্ষরণ দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই চিকিৎসককে আটকে রাখলে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়, যার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাকে আটক করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে। উন্নত পরীক্ষা ও নিশ্চিত হওয়ার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আত্তাবকে আটক করে থানায় নিয়ে এসেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, মোটরসাইকেল-কার্যালয়ে আগুন