বগুড়ায় নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস।
জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা মঙ্গলবার দুপুরে এ সেবার উদ্বোধন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালুকৃত এই বিশেষ বাসের চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন নারীরা। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা বৃদ্ধিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ৪৫ সিটের দৃষ্টিনন্দন গোলাপি রঙের দুটি বাস শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে যাত্রী পরিবহন শুরু করেছে।
বিআরটিসি বগুড়া ডিপো সূত্রে জানা গেছে, পরবর্তীতে চাহিদা অনুযায়ী বাসগুলো শহরের কেন্দ্রস্থল দিয়েও চলাচল করবে।
তথ্যসূত্র: বিআরটিসি বগুড়া বাস ডিপো ও স্থানীয় প্রতিনিধি।
কালুরঘাটে পথ চলা শুরু মহিলা বাস সার্ভিসের