আদমজী ইপিজেডে হিট স্ট্রোক আতঙ্ক, অসুস্থ ৭০ নারী শ্রমিক

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪৭ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় তীব্র গরমে ৭০ জনেরও বেশি নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার দুপুরে ‘ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড’-এর নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর দ্রুতই অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় বেপজা হাসপাতালে ভর্তি করা হয়। অধিকাংশ শ্রমিক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও, এখনো ৩-৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুরো কারখানায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

পরিস্থিতি সামাল দিতে রাত ৯টার বদলে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বেপজা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হিট স্ট্রোকের মতো লক্ষণ মনে হচ্ছে এবং অসুস্থদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।

(সূত্র: নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ ও আদমজী বেপজা কর্তৃপক্ষ)

HN
আরও পড়ুন