চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ এএম

চট্টগ্রামের ষোলশহর এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মাদ্রাসা শিক্ষার্থী ও এক প্রবীণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটে জুমার নামাজের পর দুপুর পৌনে ২টার দিকে ষোলশহর রেলওয়ে ক্রসিং সংলগ্ন এলাকায়।

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের সামনে পড়ে যায় শিশু মো. রাহাত। তাকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে ছুটে যান দেলোয়ার হোসেন মিন্টু নামের এক ব্যক্তি। শিশুটিকে ধাক্কা দিয়ে সরাতে পারলেও তিনি নিজে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সে মারা যায়। স্থানীয় একটি মাদ্রাসার এই শিক্ষার্থীর বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে।

এইচএন
আরও পড়ুন