রংপুরের পীরগঞ্জে এক মর্মান্তিক দুর্ঘটনায় পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের অকালমৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত আরো তিনজন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে অবস্থিত পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনে কাজ করার সময় এই অঘটন ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের স্থানীয় বাসিন্দা শিহাব।
স্থানীয় সূত্রের তথ্যমতে, সকাল থেকেই প্রায় ১৩ জন শ্রমিক নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে চারজন শ্রমিক নিচে চাপা পড়েন।
সংবাদ পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার অভিযান চলাকালেই আছাদুল ও শিহাব মারা যান।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী উল বারি এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরামকো ভবনে হামলা নিয়ে যা জানালো সৌদি জ্বালানি মন্ত্রণালয়
রিয়াদে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৪,ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি