লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে কমলা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেলু বেরপারী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু কমলা ওই বাড়ির ওমান প্রবাসী মো. খলিলুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সকলের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায় শিশু কমলা। কিছু সময় পর কমলার চাচি তাকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু কমলার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

IL
আরও পড়ুন