পটুয়াখালীতে তরমুজ ক্ষেত থেকে হরিণ উদ্ধার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ এএম

পটুয়াখালীর গলাচিপায় লোকালয়ে আসা ২টি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বন বিভাগের লোকজন তরমুজ ক্ষেত থেকে হরিণ দুইটিকে উদ্ধার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের সেলিম সরদারের বাড়িসংলগ্ন তরমুজ ক্ষেতে হরিণ দুটি তরমুজগাছ খাচ্ছিল। খেতে কাজ করতে যাওয়া কৃষকরা তা দেখে স্থানীয় ফরেস্ট ক্যাম্পে জানান। খবর পেয়ে বন বিভাগের চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণ ২টিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।

হরিণ দুটি আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল।

FI
আরও পড়ুন