চট্টগ্রামে বসন্ত উৎসব

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২২ পিএম

প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বন্দর নগরী চট্টগ্রামে বসন্ত বরণে বর্ণিল উৎসব চলছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর সিআরবি শিরষতলা, শিল্পকলা একাডেমি ও চারুকলা ইনস্টিটিউটসহ বিভিন্ন পর্যটন স্পটে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব উদযাপন চলছে।

নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ফাল্গুন উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুণ-তরুণীসহ নানা বয়সের লোকজন যোগ দিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে। সকাল থেকে শুরু অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

এদিকে, নগরীর চেরাগী পাহাড় ও মোমিন রোডের ফুলের দোকানগুলোতে ক্রেতার ভিড় লেগেই আছে। 

ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। কংক্রিটের নগরী তারুণ্যের প্রাণের উচ্ছাস আর ভালোবাসায় মুখর হয়ে উঠেছে। সকাল থেকে সেখানে মানুষের ভিড় বাড়ছে, আর তাই হরেক ফুলের সম্ভার প্রতিটি দোকানে। দোকানিদের আশা এবার কোটি টাকার ফুল বিক্রি হবে।

RA/WA
আরও পড়ুন