বরিশালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার উপজেলার পৌরসভার খরকী এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ওই দিন বিদ্যালয় ছুটি হলে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

YA
আরও পড়ুন