চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার উপজেলার পাইন্দং ইউনিয়ন এলাকায় ধানের চারা রোপণের সময় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মীরের খীল এলাকার মাহবুব আলমের ছেলে ইউনুস (৪৫) এবং আবুল কাশেমের ছেলে হাশেম (৪৮)।

স্থানীয়রা জানান, বিদ্যুতের তার ছিঁড়ে ধানক্ষেতে পড়ে থাকে। ওই সময় ইউনুস ও হাশেম ধানের চারা রোপণ করছিলেন। অসাবধানতাবশত তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের পরিবারকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

YA
আরও পড়ুন