বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ছায়েদুর রহমানের সহকর্মীরা জানান, ওই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের একটি বৈঠকে অংশ নেন ছায়েদুর রহমান। বৈঠকে তাকে স্বাভাবিকই মনে হয়েছিল। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন। মিটিং শেষে বাসায় ফিরে দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ছায়েদুর রহমান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল জানান, এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমইউ
আরও পড়ুন