সূবর্ণচরে পুলিশ দেখে পালানোর সময় আসামির মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী ঈদ্রিস মিয়া বাজার (নবীর বাজার) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ চৌধুরী ওই ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানা পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয়। নিহত সোহাগ চৌধুরীর বিরুদ্ধে চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশকে মামলার বাদীর সাথে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয়। মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন