চট্টগ্রাম নগরে হিজড়া সম্প্রদায়ের একাংশের ‘গুরুমা’ মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া হত্যা মামলায় মো. মোমিন ওরফে শেখ রনি (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, মোমিন স্থানীয়ভাবে আরেক হিজড়া নেত্রী ফাল্গুনীর স্বামী হিসেবে পরিচিত।
গ্রেপ্তার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সব্দলপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার পাঠানপাড়া এলাকায় ফাল্গুনী হিজড়ার বাড়িতে থাকতেন।
পুলিশের দাবি, অনলাইন জুয়ায় টাকা হারানোর পর মোমিন মৌসুমীর কাছে যেতেন এবং তার কাছ থেকে টাকা নিতেন। ঘটনার দিনও জুয়ায় টাকা হারানোর পর মৌসুমীর বাসায় গিয়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পায়জামার ফিতার সাহায্যে মৌসুমীকে শ্বাসরোধে হত্যা করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম।
ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, মোমিন অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়া খেলে টাকা হারানোর পর তিনি মৌসুমীর কাছে যেতেন। মৌসুমীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং সেখান থেকে টাকা নিতেন। ঘটনার দিন রাতে টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোমিন মৌসুমীকে হত্যা করেন।
এর আগে, গত শনিবার সকালে আমবাগান রেলওয়ে কলোনির কাছে হিজড়া কলোনির নিজ বাসা থেকে মৌসুমী হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খুলশী থানায় মামলা করা হয়।
হবিগঞ্জে শ্রেণিকক্ষের মেঝে ধসে আহত ৫ শিক্ষার্থী
রাজাপুরে অনুমোদনহীন পণ্য জব্দ, মালিকের জরিমানা
তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার