মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নে মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মেয়ে রোকেয়া আক্তার।
মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ১১ টার দিকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধোবুরীয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত রিজিয়া বেগম (৯৮) হরিরামপুর উপজেলার মধ্যে ধোবুরীয়া গ্রামের মৃত আব্দুস সোবহানের স্ত্রী।
জানাযায়, দীর্ঘদিন ধরে রোকেয়া আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে নিজ বাড়িতে কোনো এক বিষয় নিয়ে মা রিজিয়া বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে রোকেয়া তার মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রিজিয়া বেগমের মৃত্যু হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং রোকেয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি