গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নগরের বাসন এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
এদিকে মিছিল চলাকালে পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু।’
ভিডিওতে আরও দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করছে। ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহবান এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে অগ্রসর হন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ভিডিওটি তারা দেখেছেন। তবে এটি আজকের ঘটনার ভিডিও কি না, তা যাচাই করা হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সকালে মিছিল হওয়ার তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
সাংবাদিকদের সঙ্গে ঝিনাইদহ পুলিশ সুপারের মতবিনিময়
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যুর অভিযোগ
নড়াইলে আবাবিল সমাজকল্যাণের টিউবওয়েল পেয়ে খুশি অসহায় পরিবার