গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহিদ মাতবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তরকান্দি গ্রামের রুস্তম মাতবরের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আজ সকালে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাত গাড়ি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিদ মাতবর নিহত ও দুইজন আহত হন।
পরে খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সরিয়ে নেওয়া কুমিরটির মানসিক অবস্থা ভালো নেই, ২১ দিনেও খায়নি খাবার
চুয়াডাঙ্গার মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার