টঙ্গীতে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৯:২৩ পিএম
গাজীপুরের টঙ্গীতে পুকুরে ডুবে জাহিদ দেওয়ান আদর (১৮) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় গাজীপুরা কাজী বাড়ি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 
 
নিহত জাহিদ দেওয়ান আদর টঙ্গীর উত্তর দত্তপাড়া চানকির টেক এলাকার খোরশেদ আলম পিন্টুর ছেলে। সে স্থানীয় একটি সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানে কর্মরত ছিল। 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টিতে ভিজে ওই পুকুরে গোসল করতে নামে আদর সহ কয়েকজন যুবক। এসময় তারা সাঁতার কেটে পুকুরের গভীর অংশে চলে যায়। একপর্যায়ে বাকিরা ফিরে এলেও মাঝ পুকুরে তলিয়ে যায় সে।
পরে স্থানীয়রা প্রায় আধা ঘন্টা পর পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ হেফাজতে নেয় পুলিশ। 
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
MCH/AHA
আরও পড়ুন