গাজীপুরের টঙ্গীতে চলমান মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ নার্গীস বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া নার্গীস বেগম টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তি এলাকার আলাউদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, নার্গীস বেগম দীর্ঘদিন ধরে কেরানীর টেক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তার দোকানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় হামলার আশংকা নিয়ে সংবাদ সম্মেলন