রোগী-শিক্ষার্থীদের ২৩ লাখ টাকার চেক বিতরণ

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১১:২০ এএম

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে দুস্থ, অসহায় রোগী ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চেত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অ্যাড. এস এম ওবায়দুল হক নাসির। এ সময় জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এস এম ওবায়দুল হক নাসির বলেন, চিকিৎসাবঞ্চিত রোগী এবং অসহায়-দুস্থ গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এই আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। বিশেষ করে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় অনুদান দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের দায়িত্ব। শিক্ষা ও চিকিৎসা খাতে সহায়তা অব্যাহত থাকলে অনেক পরিবার উপকৃত হবে এবং অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।

অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা জানান, এই আর্থিক সহায়তা পেয়ে তারা অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। জেলা পরিষদের দেওয়া এই অনুদানের টাকা দিয়ে তারা প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন বলে আশা প্রকাশ করেন। তারা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

MU/YA
আরও পড়ুন