মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর সিহাব (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ধলেশ্বরী সেতুর পাশের খেলার মাঠের শহীদ মিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিহাব উপজেলার হিজুলি গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে নানা বাড়িতে থেকে স্থানীয় বাজারে মাছের দোকানে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মাছ ব্যবসায়ীর কাছ থেকে ছুটি নেয় সিহাব। এরপর থেকে পরিবারের লোকজন তার কোনো খোঁজ পাচ্ছিল না। রোববার সকালের দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের খেলার মাঠের শহীদ মিনারে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ২
সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি