গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যে গ্রেপ্তারকৃতদের মধ্যে রিয়াজুল শেখ, মো. হামিম শেখ, মো. শিহাব শেখ, আল-আমিন শেখ ও মো. শাহীন শেখের নাম জানা গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। এ সময় খালিশপুরের নিজ বাসা থেকে নাশকতাসহ একাধিক মামলার আসামি কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা আহত ১
চুলায় আগুন জ্বলার অপেক্ষায় শেরপুরের ৪ হাজার পরিবার