পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আতিক (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ধলুগাজীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আতিক সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ধলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড় ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। দুর্ঘটনার কারণে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ধলুগাজীর মোড় এলাকায় প্রায় ৪৫ মিনিট যান চলাচলে বিঘ্ন ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ধলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হঠাৎই উধাও রহস্যময় ভাসমান দ্বীপ
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১