মহেশপুরে ১৯৮ বোতল উইনসেরাক্স সিরাপসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে উইনসেরাক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৯৮ বোতল উইনসেরাক্স সিরাপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার মালাধরপুর জামতলা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার লেবুতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইসানুর রহমান এবং কৃষ্ণপুর গ্রামের নেবুর আলীর ছেলে ইনতাদুল ইসলামক।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মালাধরপুর জামতলা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি করে দুটি বস্তায় লুকিয়ে রাখা ১৯৮ বোতল উইনসেরাক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্যসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমইউ
আরও পড়ুন