ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনার উদ্দেশে যাচ্ছিল। পথে কেয়াবাগ এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেলো সেই নারীর