বাল্যবিয়ে বন্ধে কিশোরীদের ক্ষমতায়ন ও নাগরিক সমাজের সদস্যদের সচেতন করতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ড্রিম জার্নি অনুষ্ঠান। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সার্ভিস এন্ড ভিশন এডিফাই (সেভ)।
এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ (গার্লপাওয়ার) এর আওতায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, সিভিল সার্জন ডা; কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইসফাকুল কবির সরকার, হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেভ'র নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা আশা।
অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল, কিশোরীদের অধিকার, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, কিশোরীদের নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার ও সমাজের মানুষকে সচেতন করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরি হবে বলে আশা করেন তারা।
বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড বিষয়ক অবহিতকরণ
বরিশালে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক