৯ কেজি হরিণের মাংসসহ আটক ১

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৬:৫০ পিএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৯ কেজি হরিণের মাংসসহ বাবু মোল্লা নামে অভিযুক্ত চোরাশিকারিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ ) সকালে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পাশে খালি ব্রিজের নিচ থেকে ওই শিকারীকে আটক করা হয় ।  

আটক অভিযুক্ত চোরা শিকারি বাবু মোল্লা ( ৩২ ) শ্যামনগর উপজেলা পারশ্বে খালি গ্রামের মুজিদ মোল্লার পুত্র। 

কৈখালী বনবিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) টিএম সুলতান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কয়েকজন চোরাশিকারি হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয় আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী কোস্ট কার্ড  ও বন বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় শ্যামনগর উপজেলার পার্শ্বখালী ব্রীজের নিচ থেকে ৯ কেজি হরিণের মাংসসহ ওই চোরাশিকারীকে আটক করা হয়। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস সিএফ  মোহাম্মদ মশিউর রহমান জানান, আটক চোরাশিকারি বাবু মোল্লাকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

AA
আরও পড়ুন