সাতক্ষীরায় ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম

সাতক্ষীরায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬  এর একটি দল। জেলার কালিগঞ্জ উপজেলার নলতা  বাজারের সানি সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৮), অমল সরকার (৫৩) ও  গফফার গাজী (৬৩)।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব ৬।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কতিপয় চোরাকারবারিরা ফেনসিডিল বিক্রি করার জন্য একত্রিত হয়েছে। এ সময়  র‌্যাবের একটি চৌকশ দল সেখানে অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। 

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারদেরকে মাদক আইনে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত