হরিণের মাংস, বিষ ও কাঁকড়াসহ সুন্দরবনে ৮ শিকারি আটক 

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম

বাগেরহাটের সুন্দরবন থেকে ৮ জন শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ৫ লিটার বিষ ও ১৮ কেজি কাঁকড়া উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় অভিযানে তাদের আটক করা হয়। এ সময় হরিণ ধরার ফাঁদ ও দুটি নৌকাও জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা ও অন্যান্য আলামতসহ আটকদের পূর্ব সুন্দরবনের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

NJ
আরও পড়ুন