নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শনিবার (১১ জুলাই) বিকেলে শেরপুর পৌর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তারা দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখতে হবে।’
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান (পিপি), জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম।
এছারাও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং জেলা ছাত্রদলের সভাপতি নাইম হাসান উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
টঙ্গীতে অটোরিকশা থামিয়ে নারীর ওপর হামলা, দুই ছিনতাইকারী গ্রেপ্তার
ফটিকছড়িতে বন্যা দুর্গত মানুষের পাশে সেনাবাহিনী