রাজশাহীতে সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত ২

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:২৩ পিএম

রাজশাহীর মোহনপুরে সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগামী একটি ট্রাক  ধাক্কা ‍দিলে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার পরিচয় জানা যায়নি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে খাড়ইল মিলঘর এলাকায় ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর একজন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহত মারুফ হোসেনের মরদেহ মোহনপুর থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। মামলা করা হবে।

MCH/SN
আরও পড়ুন