চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ বাড়ি ফিরছিলেন তারা। অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে আহত হন তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাস্তায় ফেলে যাওয়া সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু
গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত ৫