পাচারের সময় হেরোইনের বড় চালান জব্দ

আপডেট : ০৭ মে ২০২৪, ০৫:২৮ পিএম

রাজশাহীতে ট্রাকে পাথরের আড়ালে হেরোইন পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই ট্রাক থেকে পাঁচ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এসব বলেন।

এর আগে সোমবার (৬ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা- আমচত্বর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল (২০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ীর তেনু হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেয়। এসময় সন্দেহজনক ট্রাক থামিয়ে একটি ব্যাগের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো ৫১টি প্যাকেটে মোট ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও ১৫ হাজার ১১০ কেজি পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরও নজরদারি রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

এদিকে রাজশাহীর গোদাগাড়ীতে তিন কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

HR/WA
আরও পড়ুন
সর্বশেষপঠিত