সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। 

শনিবার (২৫ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের মৃত. বেলালের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে। তাকে প্রাধমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

AHA
আরও পড়ুন