জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে গাভী বিতরণ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
জয়পুরহাটের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র ও গাভী বিতরণ করা হয়েছে।​
 
মঙ্গলবার ( ৭ জুলাই ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায়  এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
​কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়া সম্প্রদায়ের মাঝে গাভী ও সনদপত্র বিতরণ করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মনিরুজ্জামান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালনের এই প্রশিক্ষণ এবং গাভী সহায়তার মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। ৩ দিনব্যাপী এই ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ শেষে 
 
MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত