পঞ্চগড় সদর উপজেলার দামুপাড়ায় অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে সায়ান নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) নিজ বাড়ির ঘর থেকে অটোভ্যান বের করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়ান দামুপাড়া গ্রামের সিদ্দিকুরের ছেলে। তার দাদার নাম মোবারক আলী।
স্থানীয়রা জানান, মোবারক আলী ঘর থেকে অটোভ্যান বের করছিলেন, এ সময় সায়ান ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিল। মোবারক আলী বিষয়টি লক্ষ্য না-করায় অটোভ্যানটি পেছনের দিকে নেওয়ার সময় সায়ানকে ধাক্কা দেয়। এতে সায়ান গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা সায়ানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মস্থলে অনুপস্থিত, বরিশালে দুই ভূমি কর্মচারী স্ট্যান্ড রিলিজ