সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ওই গ্রামের চম্পা রানি দাস (৩৫) ও তার মেয়ে হৃদি রানি দাস (৪)। চম্পা রানি দাস শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাসের স্ত্রী।
নিহতদের স্বজনরা জানায়, নিজ বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রানি ও তার কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তাদের এমন মৃত্যু হয়েছে, তা তারা বুঝতে পারছে না।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।
কিয়েভে তিন দিনের হামলা বন্ধের নির্দেশ পুতিনের
সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরতের আবেদন শেষ আজ