সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, ডা. মির্জা নাহিদা হোসেন ও মো. আব্দুর রহমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৩০ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখেন। একই সঙ্গে ২৬ কোটি ৫৬ লাখ  টাকা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটির তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আসামি নাহিদা হোসেনের আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

SN
আরও পড়ুন