শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে ভোরে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হয়। এরও আগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও বনানীতে তাকে গ্রেপ্তার করতে গিয়ে তার বাড়ির সামনে রাতভর বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে পুলিশকে।
বাড়ির সিকিউরিটি গার্ডরা গেট না খোলায় ভেতরে ঢুকতেই পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।
আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে।
সাবেক সংসদ সদস্য মমতাজ শোন অ্যারেস্ট
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ