অধস্তন আদালতে পোশাকবিধিতে নতুন নির্দেশনা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট পরিধান করা বাধ্যতামূলক থাকবে না।

আজ বুধবার (১ জুলাই, ২০২৬) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারকরা গাউন এবং ক্ষেত্রবিশেষে সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরিধান করবেন, তবে কালো কোট পরার বাধ্যবাধকতা থাকবে না।

canঅন্যদিকে আইনজীবীদের জন্য পূর্বের নির্দেশনা বহাল রেখে বলা হয়েছে, তারা সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক নয়।

canবাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। ইতিমধ্যেই এই নির্দেশনাটি দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল এবং শ্রম আদালতসহ সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

SN
আরও পড়ুন