শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম এ রিট দায়ের করেছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানিতে শাহজাহান ওমর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন ইসি। শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। তার এই আবেদন নামঞ্জুর করে ইসি। 

আরও পড়ুন
সর্বশেষপঠিত