চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তার একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ৮টি মডেলের পাশাপাশি সাধারণ (সাধারণ গাণিতিক কাজের জন্য) ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। তবে এর বাইরে অন্য কোনো প্রোগ্রামিবল ক্যালকুলেটর পরীক্ষার হলে নেওয়া নিষিদ্ধ।
অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা:
১. FX-82MS
২. FX-100MS
৩. FX-570MS
৪. FX-991MS
৫. FX-991EX
৬. FX-991ES
৭. FX-991ES Plus
৮. FX-991CW
পরীক্ষার সময়সূচি
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
লিখিত পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার পর ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ফর্দ ও উত্তরপত্র শিক্ষা বোর্ডের মাধ্যমিক শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসএসসিতে নকল প্রতিরোধে যে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী
নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী
