জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল উন্মুক্ত করা হয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৪৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কারিগরি প্রস্তুতি দ্রুত সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।
এবারের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় দেশের ৮৮০টি কলেজের ৩১টি বিষয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সারাদেশে মোট ৩৪৫টি কেন্দ্রে ৩ লাখ ২৮ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। এদের মধ্যে নিয়মিত, অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীরা অন্তর্ভুক্ত ছিলেন। ৯৪.৪৬ শতাংশ পাসের হারকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের রেজাল্ট অপশনে গিয়ে ‘Honours 3rd Year’ সিলেক্ট করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল ‘২০২৪’ ইনপুট দিলেই ফলাফল পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরণের ভুলত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা সংশোধন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। এছাড়া কোনো বিশেষ কারণে ফলাফল পুরোপুরি বাতিল করার প্রয়োজন হলে তাও করা হতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ