উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’। বিশাল অবকাঠামো ও সুসংগঠিত পরিসরে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত মেলার দ্বিতীয় দিনে বিশ্বমানের পরিবেশের মধ্য দিয়ে দিনভর প্রায় ১০ হাজার দর্শনার্থী অংশ নেন।
বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজনে ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২,৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মালয়েশিয়ান এডুকেশন এক্সপোর মতো পৃথক প্যাভিলিয়নের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ভাষা পরীক্ষা, ভিসা গাইডলাইন ও ক্যারিয়ার বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হচ্ছে।
উচ্চশিক্ষার আর্থিক সহায়তায় মেলায় উপস্থিত ব্যাংকগুলো সহজ শর্তে শিক্ষা ঋণের তথ্য প্রদান করছে। এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, তাঁরা শিক্ষার্থীদের নামমাত্র গ্যারেন্টারে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিচ্ছেন। মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আধুনিক ভেন্যুতে এক ছাদের নিচে এত দেশের প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তাঁদের সিদ্ধান্ত নেওয়া সহজ করেছে।
মেলার আয়োজক সংস্থা ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব জানান, বিপুল উপস্থিতি তরুণদের বিশ্বমঞ্চে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকেই ফুটিয়ে তোলে।
প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর জানান, শনিবার রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং তথ্য ও পরামর্শ সংগ্রহের এই শেষ সুযোগ সদ্ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।
একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি, জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড পেলেন জবি'র কাওছার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা প্রকাশ
১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই আবার পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী