অনার্স দ্বিতীয়বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয়বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনার্স দ্বিতীয়বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবেদন ফরমের ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

এদিকে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে গত ২৯ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে।

অনার্স দ্বিতীয়বর্ষ পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অনলাইন ফরম পূরণসংক্রান্ত বিভাগে পাওয়া যাবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত