জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের প্রশ্নপত্র বাতিল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষের ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের (পত্র কোড-২১২১০৯) প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বাতিল করা প্রশ্নপত্রের পরিবর্তে নতুন মুদ্রিত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারিগুলোতে সংরক্ষিত পত্র কোড-২১২১০৯-এর ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের নতুন সিলেবাসের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। এর পরিবর্তে একই পত্র কোডের নতুন মুদ্রিত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।

নতুন প্রশ্নপত্রে সংশ্লিষ্ট পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলা হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নির্ধারিত সময়ে দেশের সব সংশ্লিষ্ট ট্রেজারিতে নতুন প্রশ্নপত্র পৌঁছে দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত