একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ২৬ অক্টোবর 

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ এএম

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অনলাইন ভর্তিতে আবেদন করার জন্য শিক্ষার্থীদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইতোমধ্যে শেষ বা তৃতীয় ধাপের অনলাইন আবেদনের সময়সূচি প্রকাশ করেছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধাপে শিক্ষার্থীরা আগামী ২৬ অক্টোবর থেকে আবেদন করতে পারবে। পরদিন ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

নির্ধারিত ওয়েবসাইটটির (https://xiclassadmission.gov.bd) মাধ্যমে শিক্ষার্থীরা কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এ ধাপের আবেদনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০ অক্টোবর রাত ৮টায়।

ফলাফল প্রকাশের পর ৩০ ও ৩১ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও সিলেকশন দুটিই স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য করা হবে।

পরবর্তী সূচি অনুসারে, ১ নভেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। আর নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে আগামী ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।

পূর্বে যারা আবেদন করেনি, সুযোগ পায়নি কিংবা নিশ্চায়ন বাতিল করেছে—তারা সবাই এ ধাপে অংশ নিতে পারবে। এছাড়া দ্বিতীয় ধাপে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে ফি (২২০ টাকা) দিতে হবে না।

বর্তমানে নিশ্চায়ন অবস্থায় থাকা কোনো শিক্ষার্থী নতুন আবেদন করতে চাইলে, তাকে আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বোর্ডে এসে আগের নিশ্চায়ন বাতিল করাতে হবে। বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করার কড়া নির্দেশনা দিয়েছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত