দেশের প্রতিটি শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে সরকার। কোনো শিশুই যাতে শিক্ষার বাইরে না থাকে, সে লক্ষ্য অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তবতা ও আগামীর পথ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়গুলো বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে।
শিক্ষায় ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার ধারণাকে গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষা শুধু মুখস্থবিদ্যা কিংবা সনদ অর্জনের প্রতিযোগিতা নয়। বরং শিক্ষার মাধ্যমে মানবিকতা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। পাশাপাশি মানবিক রাষ্ট্র গঠনের পথ হিসেবেও শিক্ষাকে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিটি শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাকে আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধভিত্তিক করে তোলার লক্ষ্যেও কাজ চলছে।
পাঁচ দিনের ছুটি পাবেন না যারা